পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন ‘কণ্ঠস্বর’ আবৃত্তি দলের আয়োজনে মঞ্চস্থ হয়েছে আবৃত্তি, নাটিকা ও সংগীতনির্ভর পরিবেশনা ‘মেঘমঞ্জরী’।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বনমালী শিল্পকলা কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে কণ্ঠস্বর আবৃত্তি দলের সদস্যরা আবৃত্তি, নাটিকা ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপভোগ করতে বনমালী শিল্পকলা কেন্দ্র প্রাঙ্গণে ভিড় করেন সংস্কৃতিপ্রেমী দর্শক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বনমালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ।
তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে। যে যেভাবেই হোক পোশাকে চলাই ফেরায় তার কণ্ঠটাকে শান্ত করুক । বর্তমান সময়ে ধৈর্য সহকারে কবিতা শোনার মানুষের সংখ্যা খুবই কম। তাই কবিতার প্রতি ভালোবাসা থেকে যারা আজ এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, বনমালী শিল্পকলা একাডেমি সবসময় কবিতা, নাটক, সংগীত ও আবৃত্তিচর্চার সঙ্গে রয়েছে। শিক্ষার্থীরা যে সাংস্কৃতিক আয়োজন করে, বনমালী শিল্পকলা একাডেমি সবসময় তার পাশে থাকার চেষ্টা করে । ভবিষ্যতে আবারও নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা যে এই সময়টুকু আমাদের দিয়েছেন সেটিই আমাদের প্রাপ্তি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

