AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিত্যক্ত গর্তে ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
১২:৩৭ পিএম, ২০ জুন, ২০২৬

পরিত্যক্ত গর্তে ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা প্রাণ হারান বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. ফজলুর হক জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধারের জন্য প্রথমে একজন নিচে নামেন। পরে তাকে উদ্ধার করতে একে একে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই সেখানে মারা যান।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা গেছে: গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫), নেইমার ম্রং (১০) ।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই গারো সম্প্রদায়ের সদস্য এবং একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ এবং বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!