AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৩ এএম, ১৯ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী একটি উবার গাড়ির চালকও রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে একাধিক গুলির ঘটনা ঘটে। একই সময়ে ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কের কাছাকাছি এলাকাতেও গুলি চালানো হয়। ঘটনাস্থলটি অ্যারোহেড স্টেডিয়ামের নিকটবর্তী, যেখানে তখন আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ চলছিল।

প্রত্যক্ষদর্শী আর্জেন্টিনা সমর্থকদের ভাষ্য, একটি গাড়ি তাদের বহনকারী উবারের পাশে এসে গুলি ছোড়ে। এতে চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা টায়ার বিস্ফোরণের শব্দ মনে করলেও পরে গুলির বিষয়টি বুঝতে পারেন।

আহত উবার চালককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার আঘাত গুরুতর হলেও প্রাণঘাতী নয়। তবে একই ঘটনায় আহত অন্যদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বিশ্বকাপ চলাকালে এ ধরনের সহিংস ঘটনায় টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!