AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:২৪ পিএম, ৩১ মে, ২০২৬

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে চার্টার্ড ফ্লাইটে আর্জেন্টিনা ছেড়েছেন জাতীয় দলের ১৮ জন ফুটবলার। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে তারা একসঙ্গে যাত্রা করেন।

আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক দিয়েগো মনরোইগের তথ্য অনুযায়ী, কোচ লিওনেল স্কালোনির দল এবারের বিশ্বকাপের মূল বেস ক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছে। সেখানে পৌঁছে ১ জুন থেকে দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে।

চার্টার্ড ফ্লাইটে যাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন গোলরক্ষক জেরোনিমো রুলি।

ডিফেন্ডারদের মধ্যে আছেন নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো এবং ভ্যালেন্তিন বার্কো।

মিডফিল্ডে রয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাজ।

ফরোয়ার্ড হিসেবে দলে যোগ দিয়েছেন নিকোলাস গনসালেস, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

তবে দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার এই ফ্লাইটে ছিলেন না। তারা নিজ নিজ অবস্থান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্যাম্পে যোগ দেবেন। এ তালিকায় রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, স্ট্রাইকার লাউতারো মার্তিনেস, মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পল, ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস, গোলরক্ষক হুয়ান মুসো এবং ফাকুন্দো মেদিনা।

আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে স্পোর্টিং কানসাস সিটির আধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’।

বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন অ্যালাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে স্কালোনির দল।

বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার যাত্রা শুরু হবে ১৬ জুন। সেদিন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!