AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সিলেট টেস্ট

৩৫৩ রানে লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫২ পিএম, ১৮ মে, ২০২৬

৩৫৩ রানে লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩০৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ৩৫৩ রান।

দিনের শেষ সেশনের আগে বাংলাদেশকে বড় ধাক্কা দেন পাকিস্তানি পেসার খুররম শাহজাদ। ইনিংসের ৭২তম ওভারে তার দারুণ আউটসুইং বলে বোল্ড হন মেহেদী হাসান মিরাজ। ৩৯ বলে ১৯ রান করেন তিনি। এর মাধ্যমে মুশফিকুর রহিম ও মিরাজের ৩৪ রানের জুটির সমাপ্তি ঘটে।

চা বিরতিতে মুশফিকুর রহিম ৯০ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন তাইজুল ইসলাম, তিনি খেলছেন ৮ রানে।

এদিন ব্যাট হাতে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ইনিংসের ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে তিনি এই কীর্তি গড়েন। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

আজ দিনের শুরুতে ৩ উইকেটে ১১০ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৫ রান করেন।

এর আগে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে ভালো ভিত পায় বাংলাদেশ। জয় ৬৪ বলে ৫২ রান করেন, আর মুমিনুল করেন ৩০ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান করে। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!