AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৭ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নির্বাচক প্যানেলের অধীনে এটিই প্রথম স্কোয়াড, যেখানে আগের দলের ওপরই আস্থা রাখা হয়েছে।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন প্যানেল পাকিস্তান সিরিজের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি। ফলে আগের দলে থাকা ক্রিকেটাররাই আবারও সুযোগ পেয়েছেন।

দলে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া আগের সিরিজে একাদশে সুযোগ না পাওয়া সৌম্য সরকার, শরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন ও তানভীর ইসলামও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!