AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে সভা


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৭:৩৩ পিএম, ২২ জুন, ২০২৬

নকলায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে সভা

শেরপুরের নকলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে আলোচনা সভা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, গুজব ও ভুয়া তথ্যের ক্ষতিকর প্রভাব, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ওইসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!