AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ান আরচ্যারকে হারালেন আলিফ-রাম-কুলসুম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩৬ পিএম, ২৩ মার্চ, ২০২৬

অস্ট্রেলিয়ান আরচ্যারকে হারালেন আলিফ-রাম-কুলসুম

২০ দেশের ১৯৪ জন প্রতিযোগীর এই আসরে অস্ট্রেলিয়ার তিন আরচারকে হারিয়ে নজর কেড়েছেন আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মোসা. কুলসুম আক্তার মনি।

কম্পাউন্ড মহিলা এককে এলিমিনেশন রাউন্ডের ১/২৪ ধাপে কুলসুম আক্তার মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সরাসরি ১/১৬-এ উঠেন। অন্যদিকে জোমা আক্তার ১৩৫-১৩৭ ব্যবধানে হংকংয়ের প্রতিপক্ষের কাছে হেরে যান।

১/১৬ ধাপে কুলসুম ১৪৬-১৪১ ব্যবধানে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথকে হারিয়ে শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে (১/৮) উঠেন। তবে বন্যা আক্তার ১৪৫-১৪৬ ব্যবধানে ভারতের সালভে তেজাল রাজেন্দ্রর কাছে হেরে বিদায় নেন।

রিকার্ভ পুরুষ এককে ১/২৪ ধাপে মো. রাকিব মিয়া বাই পেয়ে ১/১৬-এ উঠেন। রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে থাইল্যান্ডের প্রতিপক্ষকে এবং আব্দুর রহমান আলিফ ৬-০ সেটে হংকংয়ের প্রতিপক্ষকে হারিয়ে একই ধাপে জায়গা করে নেন।

১/১৬ ধাপে বাংলাদেশের তিন আরচারই দারুণ পারফরম্যান্স দেখান। রাকিব মিয়া ৬-০ সেটে স্লোভেনিয়ার দেজান ফ্যাবচিককে হারান। রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জ্যাকশন ক্রিস্টোফারকে পরাজিত করেন। আর আব্দুর রহমান আলিফ ৭-১ সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

দলগত ইভেন্টেও ছিল বাংলাদেশের লড়াই। কম্পাউন্ড মহিলা দল (বন্যা, কুলসুম ও জোমা) ২১৬০-এর মধ্যে ২০৪৬ স্কোর করে পঞ্চম হয়। আর রিকার্ভ পুরুষ দল (রাকিব, আলিফ ও রামকৃষ্ণ) ১৯৫৯ স্কোর করে ষষ্ঠ স্থান অর্জন করে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!