AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা



পলাশে লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

নরসিংদীর পলাশে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও ঝুকিপূর্ণ পরিবেশে বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকেল সোয়া ৩টায় পলাশ  উপজেলার ডাংগার খিলপাড়া এলাকার দুহা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান ও নরসিংদীর বিএসটিআইয়ের আঞ্চলিক অফিসের একটি টিম।

এসময় সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও ঝুকিপূর্ণ পরিবেশে সরিষার তেল, হ্যান্ডওয়াশ, সুগন্ধি পোলাওর চাল, আচার, টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে দুহা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ. এফ এম হাসিবুল হাসান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান জানান, পলাশ উপজেলায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবো।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!