বাংলাদেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি-এর ২০২৬-২০২৭ অর্থবছরের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের প্রধান পরিচালক রাকিবুল ইসলাম রকি স্বাক্ষরিত ২১ জুন ২০২৬ তারিখের অনুমোদনপত্রের মাধ্যমে মোঃ সাজন আহমদ-কে সভাপতি এবং জসিম উদ্দিন-কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান, সহ-সভাপতি সুইটি আক্তার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সালেহ আহমেদ সাকিব, অর্থ সম্পাদক ক্বারী আবুল হাসান, সহ-অর্থ সম্পাদক: মোঃ জুলহাস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল নূর তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ, যোগাযোগ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ-যোগাযোগ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ এস. এ. সোহেল, প্রচার সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ অনি আলম, মহিলা সম্পাদিকা পারভিন আক্তার।
উল্লেখ্য, ২০২২ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান মুরাদ, আনোয়ার হোসেন আকাশ এবং রাকিবুল ইসলাম রকি-এর হাত ধরে সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে এবং ৪২টি জেলায় জেলা, বিভাগীয় ও ইউনিট কমিটি স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৩২ হাজার মানুষের জন্য রক্তের ব্যবস্থা করা হয়েছে। রক্তদান কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

