AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসএল খেলার ছাড়পত্র পেলেন যারা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৪৩ পিএম, ১৯ মার্চ, ২০২৬

পিএসএল খেলার ছাড়পত্র পেলেন যারা

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার। তাদের খেলার এনওসি (অনাপত্তি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা লিগটিতে খেলতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত।

পিএসএলে এবারের আসরে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমন। নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

পঞ্চম বাংলাদেশি হিসেবে প্রথমবার পিএসএলে খেলার সুযোগ পেলেন তারকা পেসার শরিফুল ইসলাম। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁ–হাতি এই পেসারকে। রিশাদ হোসেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি গায়ে খেলবেন।

৫ ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছেন, সবারই এনওসি মঞ্জুর হয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজ থাকায় নিদিষ্ট সময়ের (১২ এপ্রিল পর্যন্ত) জন্য তারা ছাড়পত্র পেয়েছেন।

এব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘চেষ্টা থাকবে আমাদের এখানে যাদের প্রয়োজন, ওয়ানডেতে আমরা স্বাভাবিকভাবেই কোনো ধরনের আপস করব না। আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার টি-টোয়েন্টিতে উন্নতির জন্য ভালো হবে এবং একইসঙ্গে তার বিকল্পও আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!