AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:০৭ পিএম, ৯ মার্চ, ২০২৬

ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে থেকে এবারও ঈদের উপহার পাচ্ছে ক্রিকেটাররা। যা গত রোজার ঈদে চালু হয়েছিলো। এবার বিসিবি থেকে বিশেষ উপহার পাচ্ছে ক্রিকেটারদের স্ত্রীরাও।

জানা গেছে, পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) দারুণ সব পাজামা–পাঞ্জাবির সেট উপহার পাচ্ছেন ক্রিকেটাররা। আর তাদের স্ত্রীরা পাবেন একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ। তাদের সন্তানদের জন্য বিসিবি পাঠাবে চকলেটের বক্স।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের উদ্যোগে দেয়া হুচ্ছে এই পুরস্কার। মূলত, ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্কটাকে আরও উষ্ণ করে তোলাই এর মূল উদ্দেশ্য। বিসিবি ও ক্রিকেটাররা মিলে যে এক বৃহৎ পরিবার, সেটি ছড়িয়ে দেয়াই উদ্দেশ্য।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরও অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরও ভালো।’

গিফট প্যাক যাবে গত এক বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন-এমন ৩০ ক্রিকেটার এবং তাদের স্ত্রীদের নামে।

এছাড়া গত এক বছর কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরও ২০ জনের জন্যও থাকছে একই উপহার।

 

একুশে  সংবাদ/ওজি

Link copied!