AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৮ পিএম, ৯ মার্চ, ২০২৬

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়াই করেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। ৪-০ গোলের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

জিতলেই শেষ আটে ওঠার আশা বাঁচত—এমন সমীকরণ সামনে রেখে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী দল। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে উজবেকিস্তান। এর ফলও পায় দ্রুতই। ম্যাচের ১০ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন দিয়োরাখোন।

May be an image of football, soccer and text

প্রথমার্ধে বাংলাদেশও কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমার নেওয়া শক্তিশালী শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় লাল-সবুজের দলের।

May be an image of ‎football, soccer and ‎text that says ‍‍`‎S $No... No. 10 X ي‎‍‍`‎‎

বিরতির পর আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগের সামনে বারবার থেমে যায় সেই প্রচেষ্টা। উল্টো চার মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

May be an image of soccer, football and text that says ‍‍`И. 6‍‍`

ম্যাচের ৭০ মিনিটে উজবেকিস্তান আরও একবার বল জালে পাঠালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। শেষদিকে আরেকটি গোল হজম করলে ৪-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

May be an image of soccer, football and text that says ‍‍`00 9 4 福 CRE 3 23 17 25 10 OX M‍‍`

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। তবে সেই লক্ষ্য পূরণ করতে না পারায় হতাশা নিয়েই শেষ হলো বাংলাদেশের নারী এশিয়ান কাপ মিশন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!