গাজীপুরের কালিয়াকৈরে শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বলিয়াদী মাঠে তারুণ্য যুব সংঘের আয়োজনে নারী প্রীতি ফুটবল ম্যাচে রংপুর নারী ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪- ২ গোলে দিনাজপুর নারী ফুটবল একাদশকে পরাজিত করে।
পরে নারী ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় গাজীপুর জেলা যুবদলের নেতা মোজাম্মেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীনুজ্জামান শাহীন, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিএনপি`র স্থানীয় নেতৃবৃন্দ ।
পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

