AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দলে ফিরলেন রাসেল-পুরান-হেটমায়ার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৫ এএম, ৯ নভেম্বর, ২০২৪

দলে ফিরলেন রাসেল-পুরান-হেটমায়ার

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ফিরেছেন  আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেন। ব্যক্তিগত কারণে গত মাসে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে তারা ছিলেন না।

১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার। ইংলিশদের সঙ্গে তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে মাঠ ছাড়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া আলঝারি জোসেফের বদলে দলে এসেছেন ম্যাথু ফোর্ড।

বার্বাডোজে শনিবার ও রোববার মাঠে গড়াবে প্রথম দুটি টি-২০ ম্যাচ। সেখানে সিরিজের বাকি তিন ম্যাচের জন্য পরে দল ঘোষণা করবে স্বাগতিকরা। 

ওয়েস্ট ইন্ডিজ দল (প্রথম দুই টি-২০): রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টের্যান্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!