AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৮ এএম, ২৬ জুন, ২০২৬

প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া

প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। সেই লক্ষ্য পূরণ করে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ডি গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে সকারুসরা। একই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের প্রথমার্ধে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল অস্ট্রেলিয়া। তবে তারা উল্লেখযোগ্য কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। আক্রমণের তীব্রতা বাড়ায় প্যারাগুয়ে এবং বলের দখলেও এগিয়ে থাকে দক্ষিণ আমেরিকার দলটি।

দ্বিতীয়ার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি প্যারাগুয়ে। অন্যদিকে, অস্ট্রেলিয়া রক্ষণভাগকে শক্তিশালী রেখে সতর্ক ফুটবল খেলেছে। আক্রমণের চেয়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দেয় তারা এবং শেষ পর্যন্ত প্রয়োজনীয় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

এই ফলের মাধ্যমে টানা দ্বিতীয় বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। আগের আসরেও দলটি শেষ ষোলোতে খেলেছিল।

নকআউট পর্বে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। শেষ ৩২-এর লড়াইয়ে তারা ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!