আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালি-এর ১৭তম পালাবদল অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইয়াম্মি প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. অ্যাডভোকেট মাসুম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপে. এম এ হান্নান, পিএনএসডি ও পিডিজি-৪ এপে. শাহেদুর রহমান শাহেদ, পিডিজি-৪ এপে. আহমেদ জাকারিয়া এবং জেলা-৪ সেক্রেটারি এপে. মো. জুবায়ের আহমদ সুহেল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. খালিলুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, বাংলাদেশ ল`ইয়ার্স কাউন্সিল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার আলহাজ মুজিবুর রহমান এবং মডার্ন মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মুজিবুর রহমান আজিজীসহ অনেকে।
দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি এপে. হাসান আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-৪ গভর্নর এপে. সিরাজুল ইসলাম। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ২০২৬ বর্ষের নবনির্বাচিত সভাপতি এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির নতুন বোর্ডের সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি এপে. আতিকুর রহমান, জুনিয়র সহ-সভাপতি এপে. শামীম আহমদ, আইপিপি ও এক্সপানশন ডিরেক্টর এপে. হাসান আহমদ, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপে. মিজানুর রহমান বাবলু, ট্রেজারার এপে. গৌছ উদ্দিন, সার্ভিস ডিরেক্টর এপে. স্বপন তালুকদার, মেম্বারশিপ ও অ্যাটেনডেন্স ডিরেক্টর এপে. আসুক উদ্দিন, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশনস ডিরেক্টর এপে. প্রভাষক শাখাওয়াত হোসেন, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপে. মো. মোজাম্মেল হক এবং সার্জেন্ট অ্যাট আর্মস এপে. সিরাজুল ইসলাম জুবেল খান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

