AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে যুব জামায়াতের মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন



সাদুল্লাপুরে যুব জামায়াতের মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় নলডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে নলডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এবং ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক তরুণ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

নলডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আবুল কাশেম-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. নাজমুল ইসলাম-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ মো. আল আমিন মিয়া, সেক্রেটারি মো. আব্দুর জব্বার, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মো. রফিকুল ইসলাম, রুকন সদস্য মো. রফিকুল ইসলাম এবং সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদী হাসান।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও নৈতিক জীবন গঠনের আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তারা নলডাঙ্গা ইউনিয়নসহ পুরো সাদুল্লাপুর উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!