পটুয়াখালীর গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) উপজেলা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান ভদ্র। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এবাদুল গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা এবং কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় গোলখালী ইউনিয়নের মো. ইব্রাহিম খলিল, চরকাজল ইউনিয়নের ফিরোজ জমাদার, চরবিশ্বাস ইউনিয়নের আল-আমিন এবং আমখোলা ইউনিয়নের মো. জাফর বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের নই, আমরা ব্যবসায়ী। আমাদের প্রতি ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”
সভায় গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৭ জন খুচরা সার বিক্রেতা (ডিলার) অংশ নেন। এ সময় সার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেগুলোর সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুচরা সার বিক্রেতাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

