AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. জাকির হোসেন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের বড় ভাই মো. নুরজামাল ইসলাম নুর এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার খরিপ-২ মৌসুমে ৪ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩০০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩৬৫ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। কৃষকদের পিছনে ফেলে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আধুনিক ও জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!