AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৯ পিএম, ২৩ মে, ২০২৪

দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানো ছাড়া টাইগারদের সামনে আর কোন পথ নেই। ২৩ মে  টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলা শুরু হবে রাত ৯টায়। আজকের ম্যাচ যথারীতি দেখা যাবে নাগরিক টিভিতে ও টফি অ্যাপসে।

যুক্তরাষ্ট্রের মত দলের কাছে হেরে যাওয়ায় চাপটা এখন বাংলাদেশের ওপর। ম্যাচের আগে অনুশীলন না করে হিউস্টনে নাসা স্পেস সেন্টার ঘুরে দেখেছেন ক্রিকেটাররা। ব্যাটারদের টানা ব্যর্থতার মাঝেও এতদিন আশা দেখিয়েছে বোলিং ইউনিট। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারাও করেছেন হতাশ। আইপিএল মাতানো মুস্তাফিজের জাতীয় দলে ভিন্ন রুপ। ডেথ ওভারে কার্যকর হতে পারছেন না ফিজ।

এছাড়া সাকিব আল হাসানের মত অভিজ্ঞ বোলার কেন শেষ ওভারে বল করলেন না সে প্রশ্নও উঠেছে। হারের মতো খেলার ধরণ নিয়েও চলছে সমালোচনা। সব উত্তর দ্বিতীয় ম্যাচে দিতে পারবেতো নাজমুল শান্তর দল?

অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করছে আয়োজকরা। এ মোমেন্টাম কাজে লাগিয়ে সিরিজ জিততে চায় আমেরিকা।


একুশে সংবাদ/এস কে

Link copied!