বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দেশের ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার এ সময় সেখানে উপস্থিত ছিলেন। রুবেলের এই শো-রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আগেই ঘোষণা দিয়েছিলেন রুবেলের শো-রুম উদ্বোধন করতে আসছেন তিনি। এদিন সাকিব ছাড়াও দেশের ঘরোয়া ক্রিকেটের কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার এ সময় উপস্থিত ছিলেন। রুবেলের এই শো-রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে। শনিবার (৪ মে) সন্ধ্যা পৌনে ৭টায় সেখানে এসে পৌঁছান সাবেক এই টাইগার অধিনায়ক। এর আগে বিকেলে রুবেলের শো-রুমে উপস্থিত হন নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান।
পরবর্তীতে উদ্বোধনের সময় সেখানে হাজির হন কোচ সালাউদ্দিন, ক্রিকেটার হাসান মাহমুদ, শফিউল ইসলাম।এক সময় লাল-সবুজ জার্সিতে দুর্দান্ত সময় পার করা পেসার রুবেল বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য গত কয়েক বছর ধরেই জাতীয় দলের হয়ে তার মাঠে নামা হয়নি। তবে নিয়মিত খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেট।
এবার ক্রিকেটের বাইরে নতুন এক পরিচয়ে হাজির হলেন এই টাইগার পেসার। তিনি বিশ্বব্যাপী মোটরসাইকেলের জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার ডিলার শো-রুম নিয়েছেন।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

