AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে মোবাইল কোর্টে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ



ধনবাড়ীতে মোবাইল কোর্টে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছত্রপুর বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং বিধিমালা, ১৯৮৫-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২২ জুন) উপজেলার ঝিনাই নদীর বনমালী ছত্রপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

মোবাইল কোর্ট চলাকালে বিলে অভিযান পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপস্থিত সবার সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে নদীর ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ে, যা জলজ সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ কারণে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী বলেন, “নদী ও বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে চলতে হবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদী ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!