AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামমূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল



রামমূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

ভারতের আগ্রাসন, গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ এবং উগ্র হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে তৌহিদী জনতার উদ্যোগে কালেমা খচিত পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চরাঞ্চল তৌহিদী জনতার আয়োজনে ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর জামিয়া মফিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ ডেফলা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ লিয়াকত হোসেনের সভাপতিত্বে এতে ডিগ্রীরচর জামিয়া মফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু রায়হান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সহ-সম্পাদক শামসুদ্দোহা সজিব, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মাওলানা নাজমুল হুসাইন বক্তব্য রাখেন।

বক্তারা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে জনগণকে সচেতন থাকতে হবে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

মাওলানা আহামাদউল্লাহ বিন আমানের সঞ্চালনায়  মাওলানা জুলফিকার আলী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা শাহিনুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চরগোয়ালিনী ইউনিয়ন শাখার আমীর মাওলানা আমিনুর ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ডেফলা সেতুর বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে কালেমা খচিত পতাকা উত্তোলন করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!