AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতকে হারালেই ফাইনালের স্বপ্ন পূরণ বাংলাদেশের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৬ পিএম, ৫ অক্টোবর, ২০২৩

ভারতকে হারালেই ফাইনালের স্বপ্ন পূরণ বাংলাদেশের

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে আগামীকাল সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট লড়াই মানেই উত্তেজনার আবহ। ২০ ওভারের ওই ম্যাচে ভারতকে হারালেই স্বপ্নের ফাইনালের টিকিট নিশ্চিত হবে টাইগারদের।


হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল। টস জিতে ব্যাটিং নেয়ার ভুল সিদ্ধান্তে হেরেছিল বাংলাদেশ। আগামীকাল পুরুষ ক্রিকেটের সেমিফাইনালেও বাংলাদেশের সামনে ভারত।

 

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাতটায় জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সেমিফাইনালের আগের দিন তথা আজ সকালে বাংলাদেশ দল ঐচ্ছিক অনুশীলন করেছে।

 

ম্যাচটিতে ভারতকে হারাতে পারলে এশিয়ান গেমসে আরেকটি পদক নিশ্চিত হবে বাংলাদেশের। আগামীকাল হেরে গেলে আবার লড়তে হবে ব্রোঞ্জ পদকের জন্য।

 

ক্রিকেট নন অলিম্পিক ডিসিপ্লিন হলেও এশিয়ান গেমসে অনিয়মিতভাবে রয়েছে। ২০১০ সালে পুরুষ ক্রিকেট দল স্বর্ণ ও ১৪ সালে রৌপ্য জিতেছিল। ২০১০ ও ১৪ সালে নারী দল রৌপ্য জিতলেও এবার ব্রোঞ্জ জিতেছে। 
 

একুশে সংবাদ/স ক

Link copied!