AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে অভিযান



পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে  অভিযান

কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় চালের বস্তায় পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার জামালপুর বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে দুটি মামলায় জামালপুরের মেসার্স আফসানা এন্টারপ্রাইজের সিফাতউল্লাহকে ৩ হাজার টাকা ও শামিম ষ্টোরের আব্দুল মান্নানকে ১০ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় এ অর্থ দন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতকে প্রসিকিউটর হিসেবে সহযোগীতা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজিমউল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!