AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৪:২৭ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন। ১৪৪৭ হিজরি ও ২০২৬ খ্রিস্টাব্দ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম রোজা (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে বিভিন্ন জেলার মানুষ সেহরি ও ইফতার করবেন।

রোজার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

এদিকে রমজান মাস উপলক্ষে মুসলমানদের জন্য রোজার নিয়ত ও তাৎপর্যও তুলে ধরা হয়েছে। রোজার নিয়ত আরবিতে হলো—

আরবি নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। তুমি আমার পক্ষ থেকে এ রোজা কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

পবিত্র কোরআনে রোজার গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন,
“হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা পরহেজগার হতে পার।”
(সূরা বাকারা, আয়াত: ১৮৩)

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখা অনুযায়ী রমজান শুরুর তারিখ পরিবর্তিত হলে সময়সূচিতেও প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!