AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’



‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি প্রবাসে দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

একই সঙ্গে তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।

বুধবার (১৫, জুলাই) রাতে রাজধানী মালের সি বিল্ডিংয়ে হলরুমে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিন দলটির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ সভাপতি মো. হোসেন সুমন, মো. সহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মেল্লা, মো. আলমগীর মজুমদার,মো. বাবুল হোসেন, মো. অলতাফ হোসাইন ও মো. মুক্তার হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সহ সভাপতি ইমরান হোসেন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!