AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে জুলাই শহীদ দিবস পালিত


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১১:৪৩ এএম, ১৮ জুলাই, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে জুলাই শহীদ দিবস পালিত

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের মান্যবর হাইকমিশনার শাহ আহমেদ শফি।

এ সময় জুলাই শহীদদের স্মরণে আবেগঘন বক্তব্য দেন দক্ষিণ আফ্রিকার সেফাকো মাকগাথো হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর পল চেলুলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি আলী আকবর, সহকারী সেক্রেটারি আবুল কাশেম, দক্ষিণ আফ্রিকা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম তরুণ, যুবনেতা নাজমুল হোসাইন, ফোরামের প্রভিন্স সভাপতি মো. শরীফ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, সেক্রেটারি আবু নাঈম, সহকারী সেক্রেটারি শেখ মাসিদ, প্রিটোরিয়া বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, প্রিটোরিয়া যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, সাইবার দলের প্রচার সম্পাদক মো. রাজু, ফোরামের ঘাউটেং প্রভিন্সের অর্থ সম্পাদক নাসির উদ্দিন, অফিস সম্পাদক আব্দুর রাকিব, মেফেয়ারের সেক্রেটারি মো. মহসিন, ফোর্ডসবার্গের সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদসহ বিভিন্ন রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন যমুনা টিভির আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম এবং নিউজ২৪-এর দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে হাইকমিশনার জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে। প্রবাসে অবস্থান করেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!