দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের নিউ ক্যাসল শহরে সুমন (৩৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ মে) সকালে প্রতিদিনের মতো দোকানের মাল ক্রয় করতে গাড়ি চালিয়ে নিউক্যাসেল শহরে গিয়েছিলেন সুমন। মালামাল কিনে দুপুর ১টার দিকে দোকানে ফেরার পথে দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে গুলি চালায় মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনের মরদেহ উদ্ধার করে ময়নার তদন্তে নিয়ে যায়।
নিহত সুমনের গাড়িতে থাকা মোবাইল ফোন, টাকা পয়সা মালামাল কিছুই দুর্বৃত্তরা নেয়নি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য জানা যায়নি। সে দুই যুগেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকা বসবাস করে আসছিলেন।
নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছোট ছেলে। সে ৩ বছর আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করেন। তার ২ বছরের ১ছেলে রয়েছে।
আগামী দুই একদিনের মধ্যে সকল প্রকার প্রসেসিং শেষে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা যায়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

