AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১২:০৩ পিএম, ২২ এপ্রিল, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে দু‍‍`দিনে নোয়াখালীর আবু নাসের শামীমকে (৫৩) গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) জোহানসবার্গের অদুরে সুয়েটোর বারাখওয়ানা শহরে বিকেল সাড়ে ৫টার দিকে আবু নাসের শামীমকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা।

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়, শামীম নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে থাকলে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ করে মাথায় ৫ রাউন্ড গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তিনি মৃত্যু বারণ করেন।

নিহত শামীম নোয়াখালী কোম্পানীগঞ্জের ৪ নং চরকাঁকড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল গণি সারেং বাড়ির মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে। ২ বোন ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। দেশে তার স্ত্রী, ৪ ছেলে রয়েছে। দক্ষিণ আফ্রিকা তার এক ভাই ও ভাগিনা রয়েছে। ২০০৬ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় আসেন।

তিনি সর্ব আফ্রিকা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

প্রবাসীরা আরও জানান, এই ঘটনার সাথে ডাকাতির কোন সম্পৃক্ততা নেই। সম্পূর্ণ পরিকল্পনা মাফিক তাকে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ মর্গে নিয়ে যায়। এঘটনায় তদন্ত শুরু হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সকল প্রকার প্রসেসিং শেষে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা যায়।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!