AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ২বাংলাদেশি খুন


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
০৩:৩০ পিএম, ২১ এপ্রিল, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ২বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদুরে পাশাপাশি এলাকা পামরিজ এবং কতলেহং এলাকায় ডাকাতদের গুলিতে ২বাংলাদেশি খুন হয়েছে। একজন হলেন নোয়াখালীর জামাল উদ্দিন অপরজন হলেন ঠাকুরগাঁও জেলার মো. সোহান।

রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ২ টার দিকে জামাল উদ্দিন নিহত হয়।

নিহতের মামাতো ভাই স্থানীয় কমিউনিটি নেতা নাসির উদ্দিন জানান, মধ্যরাতে আনুমানিক ২টার দিকে একদল ডাকাত জামালের দোকানের (কন্টেইনার) কাটার মেশিন দিয়ে ছিদ্র কাটতে থাকে। হঠাৎ জামাল ঘুম থেকে উঠে সিকিউরিটি এ্যালাম করেন। সিকিউরিটি আসতে দেরি হওয়াতে তিনি ডাকাতদেরকে ভেতর থেকে রড দিয়ে প্রতিহত করতে চেষ্টা করেন।

এমতাবস্থায় সন্ত্রাসীরা বাহির থেকে তাকে লক্ষ করে গুলি ছুড়ে। ঘটনাস্থলে জামালের তার মৃত্যু হয়। ডাকাতদল দোকানের ভিতরে ঢুকে নগদ টাকা পয়সা, মুল্যবান জিনিস পত্র নিয়ে চলে যায়। দোকানে থাকা আরো এক বাংলাদেশি কর্মচারী ছিলেন। তাকে ডাকাতদল কোন রকম আঘাত করেনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ মর্গে নিয়ে যায়। স্থানীয় থানায় মামলা করা হয়েছে।

নিহত জামাল উদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এম এ মতিনের ছেলে। তিনি ২বোন ৬ ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। ২ ভাই কাতারে থাকে এবং ৪ ভাই দক্ষিণ আফ্রিকায় থাকতেন। দেশে তার স্ত্রী, ১ছেলে ও ২মেয়ে রয়েছে। ২০১২ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় আসেন।

নিহত জামাল উদ্দিনের জানাযা মঙ্গলবার বাদ যোহর পামরিজের এ ক্বুয়াতুল ইসলাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বুধবার তার লাশ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হবে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় কতলেহং এলাকায় নবাগত তরুণ সোহান (২১) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিব নামাজের পর এলাকায় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যায়। এ সুযোগে আগে থেকে ওঁত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে ঢুকে সোহানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সোহান বাংলাদেশি মালিকানাধীন দোকানে কর্মরত ছিলেন।

নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। দুই মাস আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় আসেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন সোহান।

পুলিশ এখন পর্যন্ত হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারে নি। পরপর দুটি ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় উদ্বেগ উৎকন্ঠা আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে, কমিউনিটি সংগঠনগুলোর সহযোগীতায় সোহানের মরদেহ রবিবার দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। নিহত সোহান ২ মাস পূর্বে উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!