AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত



মালদ্বীপে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি’র মালদ্বীপ শাখা।

শুক্রবার (২৭,মার্চ) রাতে রাজধানী মালের সী-বিল্ডিং এর হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার গুরুত্ব এবং শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী।

বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম ও সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা বশীর (আপেল),

গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি রওশন আরা, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি মো. ফারুক, আলতাফ হোসেন, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হানিফ ও সদস্য সচিব নুর নবী মানিক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশিত হয়।এরপর স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা, বিশেষভাবে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বিএনপির সকল নেতাকর্মী ও মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা দিবসের ইতিহাস এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও তার সাহসিকতা নিয়ে আলোকপাত করেন।

এরপর বাংলাদেশের বর্তমান রাজনীতির বিষয়ে তিনি বলেন, দেশে এবং বিদেশে পলাতক ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন ধরনের ফেইক আইডি বানিয়ে বিএনপির বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোসহ নানা ধরনের ষড়যন্ত্র করছে উল্লেখ করেন, এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের এমন আয়োজন দেশপ্রেম আর ঐক্যের বার্তাই যেন ফুটে উঠেছে।একইসাথে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।এসময় প্রধানমন্ত্রী তারেক রহামানের সুস্থতা কামনা কারার পাশাপাশি মালদ্বীপে বসবাসরত নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।

আলোচনা পর্ব শেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।এরপর উৎসবমুখর পরিবেশে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন উপস্থিত নেতাকর্মীরা।

প্রবাসে বাংলাদেশের ইতিহাস, জাতীয় চেতনা ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরতে মালদ্বীপ বিএনপি’র আয়োজিত এই অনুষ্ঠানটি হয়ে ওঠে বিএনপিও এর অংগসংগঠনের নেতাকর্মীদের মিলনমেলায়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!