AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতের বাহিরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ালো কুয়েত


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
১২:৩৫ পিএম, ৫ মার্চ, ২০২৬

কুয়েতের বাহিরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ালো কুয়েত

চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের  পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ৪(মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, বর্তমান চলমান সংঘাতময় পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা শিগগিরই মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকরভাবে এক মাস বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে ভিসাধারীদের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে স্বশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।

এ ছাড়া নির্ধারিত সময়ের জন্য কোনো ধরনের ফি কিংবা বিলম্বজনিত জরিমানা আরোপ করা হবে না বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভিজিট ভিসাধারীরা আর্থিক ও প্রশাসনিক জটিলতা ছাড়াই বৈধভাবে অবস্থান করতে পারবেন।

অন্যদিকে, যারা ছুটিতে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে রয়েছে তাদের জন্যও বিশেষ ছাড় দেওয়া হয়েছে সেই সাথে  সংশ্লিষ্টদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও তিন মাস বাড়ানো হবে। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তাদের অনুপস্থিতির অনুমতি নবায়ন হবে এবং এ ক্ষেত্রেও কোনো ফি দিতে হবে না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর নির্ভর করে  প্রয়োজনে পরবর্তীতে এই সময়সীমা পুনর্বিবেচনা করে আরও বাড়ানো হতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!