AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াত আমিরের বক্তব্যে ফখরুলের তীব্র নিন্দা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৩ পিএম, ২৫ এপ্রিল, ২০২৬

জামায়াত আমিরের বক্তব্যে ফখরুলের তীব্র নিন্দা

বিএনপি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছিল-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানরে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সবসময়ই সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে।

শনিবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি প্রশ্ন তোলেন, তারা দেশে পুনরায় স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে কোনো পায়তারা করছে কিনা, সেটা চিন্তা করতে হবে।

তিনি আরও যোগ করেন, দেশের মানুষ জামায়াতের অতীত ইতিহাস জানে বলেই তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। এসময় তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য নির্বাচনের আগে থেকেই একটি মহল পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের এই অপরাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি।


 

একুশে সংবাদ/ওজি

Link copied!