AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাদের কবর জিয়ারত জামায়াত আমিরের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩১ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাদের কবর জিয়ারত জামায়াত আমিরের

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কবরস্থানে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শহীদ সেনাদের কবরের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়েছিলেন। ২০২৪ সালের পর থেকে এ দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!