AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ অসুস্থ জামায়াত আমির শফিকুর রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

হঠাৎ অসুস্থ জামায়াত আমির শফিকুর রহমান

রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

দলীয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনাও দেন। তবে যাত্রাপথেই হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। কিন্তু হঠাৎ পথিমধ্যে অসুস্থ হয়ে পড়ায় প্রোগ্রামস্থলে আসতে পারেননি। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!