AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কিশোরগঞ্জ:৫

ধানের শীষের বিপক্ষে জেলা বিএনপি সভাপতি শরিফুল!


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ধানের শীষের বিপক্ষে জেলা বিএনপি সভাপতি শরিফুল!

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে ধানের শীষের শোচনীয় পরাজয়ের পর স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা ও নানামুখী গুঞ্জন দেখা দিয়েছে। এই পরাজয়ের নেপথ্যে জেলা বিএনপি সভাপতি শরিফুল আলমের ভূমিকা নিয়ে দলের ভেতরেই এখন তীব্র প্রশ্ন উঠেছে।

একদিকে ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা নির্বাচনের পর নেতা-কর্মীদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ করছেন, অন্যদিকে বিজয়ী প্রার্থীর সঙ্গে জেলা সভাপতির ‘সখ্যতা’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক এই বিতর্কের মূলে রয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে প্রার্থিতা জমা দিতে যাওয়ার সময়কার একটি চিত্র। সেখানে কিশোরগঞ্জের চারজন এমপির একটি ‘যুগল ছবি’ প্রকাশ পায়, যেখানে সদর আসনের এমপি, পাকুন্দিয়ার এমপি এবং স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে জেলা বিএনপি সভাপতি শরিফুল আলমকে অত্যন্ত ঘনিষ্ঠ ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান ইকবালের জয়ের পেছনে শরিফুল আলমকে অন্যতম প্রধান ‘ফ্যাক্টর’ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলো দেখে তৃণমূল নেতা-কর্মীরা প্রশ্ন তুলছেন—তবে কি শরিফুল আলম পর্দার আড়াল থেকে ধানের শীষের বিপক্ষেই কাজ করেছেন?

শনিবার নিকলী ও বাজিতপুরে ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীদের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ তোলা হয়।

এই সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, সাধারণ সম্পাদক জসিম, সাবেক সভাপতি হেলাল চেয়ারম্যান, নিকলী বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক হেলিম তালুকদার, অ্যাডভোকেট শাহ আলম এবং সাবেক এমপি মঞ্জু সাহেবের ছেলে মামুন মোস্তাফিজুর রহমান মামুনসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং দলের ভেতরে থাকা ‘বিভীষণ’দের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ: বিএনপি কর্মীদের উপর নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জেলার বাজিতপুর উপজেলা সদরের বাঁশ মহল ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।

সমাবেশে এহসানুল হুদা বলেন, দলীয় নির্দেশ অমান্য করে বহিস্কৃত শেখ মজিবুর রহমান ইকবাল ছল-চাতুরীর মাধ্যমে জয়লাভের পর থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

ইতিমধ্যেই ধানের শীষ প্রতিকে নির্বাচন করা বিএনপি নেতা-কর্মীদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয় ভাঙ্গচুর করেছে। বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন বলেন, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে পুনর্বাসিত করার করার অপচেষ্টা চালাচ্ছে।

নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে বিজয়ী হয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পাশাপাশি বিএনপিতে ফিরে আসার অপচেষ্টা চালাচ্ছে।

এজন্য দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ প্রয়োজন। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র ও বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া।

বাজিতপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন। হাঁস প্রতিকে বিজয়ী শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপি কেন্দ্রিয় কার্য্যনির্বাহি কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ২০১৮ সালে বিএনপি প্রার্থী হিসাবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!