AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভা স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই প্রতিনিধিত্বকে বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের বার্তাও এতে রয়েছে।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। নতুন সরকারের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই এ অনুষ্ঠানকে দেখা হচ্ছে।

এর আগে শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়। তবে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তাঁর ঢাকা সফর সম্ভব হচ্ছে না। একই সময়ে দিল্লি ও মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ফেব্রুয়ারিতে আয়োজিত ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট’-এ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০টি দেশের শীর্ষ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হবে।

এ কারণে মোদির পরিবর্তে ভারতের উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণান বা পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে আলোচনা ছিল। শেষ পর্যন্ত লোকসভা স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

জানা গেছে, শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!