কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যেমনই হোক মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী এবং খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলপকালে তিনি এই কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি না, মোটামুটি। কিছু মানুষ ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।’
ফলাফল যাই-হোক মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘(যদি) কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেব।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

