বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই”। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের জন্য একটি বড় সুযোগ তৈরি হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজ বাসভবনে ঠাকুরগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এবারও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
ফখরুল বলেন, “বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখে, প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে, তবে আমরা ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “যাকে খুশি তাকেই ভোট দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

