AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা ১০ এর সকল সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস রবিউলের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪১ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা ১০ এর সকল সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস রবিউলের

ঢাকা ১০ আসনের বিদ্যমান সকল সমস্যাগুলো তিনি ইতিমধ্যে চিহ্নিত করেছেন জানিয়ে আসনটির বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিষয়গুলো তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অবগত করেছেন। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে এবং তাঁকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে এসব সমস্যা দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন ,এ এলাকার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ পালাক্রমে তাঁর সঙ্গে ছিলেন বলেই তাঁকে মূল্যায়ন করা হয়েছে এবং জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছে। এজন্য তিনি আসনের দায়িত্বপ্রাপ্ত সকল নেতাকর্মী এবং ঢাকা ১০ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ৩৩ বছর ধরে বিএনপির হয়ে দায়িত্বশীল থেকে যে কোনো পরিস্থিতিতে তিনি এ এলাকার মানুষের মাঝে নেতৃত্ব দিয়েছেন। এর ফলে এলাকার মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তাঁর একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। জনগণের এই অংশগ্রহণই তার প্রমাণ, যার ভিত্তিতে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক তাঁর হাতে তুলে দিয়েছে।

শেখ রবিউল আলম রবি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকার নেতাকর্মী, সমমনা ও সব শ্রেণি-পেশার মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবেন এবং তাঁকে  প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন এটাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনবান্ধব রাষ্ট্রব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে চায় এবং রাজনীতির গুণগত মানের পরিবর্তন করতে চায়। এ জন্য সব মানুষের সমর্থন ধানের শীষের পক্ষে থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আগামী দিনে ভোটের মাধ্যমে বিএনপি ও আমাকে জনগণের পাশে রাখার আহ্বান জানাচ্ছি। জনগণের আস্থার কোনো অমর্যাদা করা হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে জবাবদিহিমূলক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থাপনায় রাজনীতির নতুন ধারা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তিনি সবাইকে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সুযোগ পেলে ঢাকা ১০ আসনের ব্যাপক উন্নয়ন করে এলাকার মানুষকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এছাড়াও ছাত্রদল যুবদল বিএনপি‍‍`র অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল ও ধানমন্ডি থানা যুবদল নেতা সাজ্জাদ মাহমুদ সোহেল এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো এলাকা।


একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে

Link copied!