AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৪ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় জামায়াত আমির জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

জামায়াত জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বিষয়ে নিজেদের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরতেই এ ভাষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে।

জামায়াত আশা প্রকাশ করে বলেছে, নির্ধারিত সময় অনুযায়ী ভাষণ সম্প্রচারের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় অনুমোদন ও ব্যবস্থা গ্রহণ করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!