রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের চার সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

