AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১২ পিএম, ১৮ মে, ২০২৬

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ মে)সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। ঈদুল আজহার কারণে কেউ চাইলে নির্ধারিত সময়ের এক-দুই দিন পরও কর্মসূচি পালন করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে আরও বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!