বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা।
বিকেল ৪টার দিকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি গুলশানের কার্যালয়ে গিয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকগুলোতে রাষ্ট্রদূতরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত হন। এ সময় বিএনপি নেতারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

