AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি সেখান থেকে নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।

May be an image of one or more people, dais and text that says ‍‍`প্রধান উপনেটা‍‍`

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা দিনা ইউনূস। অন্যদিকে, তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন তারেক রহমান। কিছু সময় বাসভবনে অবস্থানের পর তিনি যমুনার উদ্দেশে যাত্রা করেন।

বিএনপি চেয়ারম্যান হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত বছরের জুনে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন আয়োজনের বিষয়টি আলোচনায় আসে বলে জানা যায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!