AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩১ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে গত শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজার-২ আসনে জামায়াতের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় হামিদুর রহমান আযাদ তার বিরুদ্ধে মোট ৭২টি মামলার তথ্য উল্লেখ করেন। এর মধ্যে ৭০টি মামলায় তিনি খালাস, অব্যাহতি অথবা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করেন। বাকি দুটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

চলমান দুটি মামলার মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা, যা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন থাকলেও হাইকোর্ট ওই মামলার কার্যক্রম স্থগিত করেছেন।

আপিল শুনানিতে এসব তথ্য ও আইনি দিক বিবেচনা করে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ বাতিল করে হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!