AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২২ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তিনি এই আবেদন জানান।

তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া জীবদ্দশায় কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি পরিশোধ করে দেবো। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। মায়ের জন্য সবাই দোয়া করবেন। 

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় তার বড় ছেলে তারেক রহমান অংশ নেন। জানাজায় দেশ-বিদেশের রাজনৈতিক নেতা, কূটনীতিকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিদেশি প্রতিনিধিরাও অংশ নেন।

জানাজার শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান সংক্ষেপে তুলে ধরেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!