বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১:১০ মিনিটে বিএনপির একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তার মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
দলের সূত্র জানায়, সম্প্রতি দেশে ফেরার পর তারেক রহমান নিজেকে ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করান। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে, তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এই আসন থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

